Mamata Banerjee visit London: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় কবে লন্ডনে উড়ে যাচ্ছেন?

৭ দিনের লন্ডন সফরে রাজ্যে বিনিয়োগের বিষয়ে লন্ডনের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee visit London: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় কবে লন্ডনে উড়ে যাচ্ছেন?
Mamata Banerjee (Photo Credits: ANI)

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) ভাষণ দেবেন, বুধবার এক উচ্চপদস্থ কর্মকর্তা এমনটাই জানালেন। বক্তৃতা দেওয়ার জন্য এই মাসের শেষের দিকে, খুব সম্ভবত ২১ মার্চ লন্ডনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৩ সালের নভেম্বরে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর জোনাথন মিচি মুখ্যমন্ত্রীকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।

অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ দিনের লন্ডন সফরে রাজ্যে বিনিয়োগের বিষয়ে লন্ডনের শিল্পপতিদের সঙ্গে ২৫ মার্চ একটি বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 06, 2025 11:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).