পায়ের চোটের কারণে স্পেন সফর সেরে ফেরার পর থেকেই গৃহবন্দী রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই চলতি বছরে প্যন্ডেলে প্যান্ডেলে গিয়ে পুজো উদ্বোধন করতে পারছেন না তিনি। কালীঘাটের বাড়িতে বসে ভার্চুয়াল মাধ্যমেই বিভিন্ন পুজো মণ্ডপের উদ্বোধন সারছেন তিনি। আজ দ্বিতীয়াতেও ভার্চুয়াল মাধ্যমে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে প্যান্ডেল উদ্বোধন করলেন। বৃহস্পতিবার অর্থাৎ মহালয়ার আগের দিন থেকেই দুর্গা পুজো প্যান্ডেলের উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী।
দ্বিতীয়াতেও মুখ্যমন্ত্রীর প্যান্ডেল উদ্বোধন...
#WATCH | Kolkata: West Bengal CM Mamata Banerjee virtually addressed and inaugurated the Durga Puja Pandal. pic.twitter.com/8BkroPHYKO
— ANI (@ANI) October 16, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)