Mamata Banerjee: ২০ শতাংশ বোনাসের দাবিতে চা শ্রমিকদের ধর্মঘটের ডাক, 'সমর্থন নেই' বললেন মুখ্যমন্ত্রী

২০ শতাংশ বোনাসের দাবিতে বনধের ডাক দিয়েছে চা শ্রমিকজী আটটি যৌথ মঞ্চ। চা শ্রমিকদের ধর্মঘট প্রসঙ্গে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানালেন, 'আমি কোন বনধ সমর্থন করি না।

Mamata Banerjee: ২০ শতাংশ বোনাসের দাবিতে চা শ্রমিকদের ধর্মঘটের ডাক, 'সমর্থন নেই' বললেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee (Photo Credits: ANI)

বৃষ্টি বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার বিভিন্ন এলাকায় ঘুরে দুর্গতদের সঙ্গে দেখাও করেন তৃণমূল নেত্রী। সোমবারও উত্তরবঙ্গে রয়েছেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রীর উপস্থিতির মধ্যেই সোমবার সকাল থেকে পাহাড়ে ১২ ঘণ্টা বনধ ডেকেছে চা শ্রমিকেরা। ২০ শতাংশ বোনাসের দাবিতে বনধের ডাক দিয়েছে চা শ্রমিকজী আটটি যৌথ মঞ্চ। চা শ্রমিকদের ধর্মঘট প্রসঙ্গে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানালেন, 'আমি কোন বনধ সমর্থন করি না। তাঁদের দাবি যাই হোক না কেন, তাঁরা শ্রমিক কমিশনের সঙ্গে বৈঠক করে আলোচনা করবে। আমি এতে হস্তক্ষেপ করতে পারি না'। তিনি এও বলেন, 'রাজনৈতিক ভাবে এদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তরাই-ডুয়ার্সে বোনাস হয়ে গিয়েছে। পাহাড়েও আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে'।

চা শ্রমিকদের ধর্মঘট সমর্থন করি না, বললেন মমতা... 

nbsp;

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 30, 2024 04:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).