Durga Puja: বাজেটে বঞ্চিত বাংলা! তবু রাজ্যের পুজো কমিটিগুলোর অনুদান বাড়িয়ে ৮৫ হাজার করলেন মুখ্যমন্ত্রী মমতা
এদিন তিনি এও জানান, আগামী বছর দুর্গাপুজো কমিটিগুলোকে রাজ্য সরকার ১ লক্ষ টাকা করে দেবে।
২৩ জুলাই মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে বাংলাকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের পুজো কমিটিগুলোকে নিয়ে প্রাকপুজো বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। এইবার দুর্গাপুজোর অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানালেন, রাজ্যের ক্লাব পিছু দুর্গাপুজো আয়োজনের জন্যে বরাদ্দ ৭০ হাজার টাকা বাড়িয়ে ৮৫ হাজার টাকা করা হল। এদিন তিনি এও জানান, আগামী বছর দুর্গাপুজো কমিটিগুলোকে রাজ্য সরকার ১ লক্ষ টাকা করে দেবে।
দেখুন...
#Breaking: #WestBengal CM #MamataBanerjee announces Durga puja doles for state puja committees: Rs. 85,000 grant for 43,000 community pujas in the state.
Next year, govt will dole out Rs.1,00,000 for the durga puja committees. pic.twitter.com/eHs7mjJ5pc
— Pooja Mehta (@pooja_news) July 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

