Mamata Banerjee On Maha Kumbh 2025: '১৪৪ বছর পর মহাকুম্ভ আসবে, এটা ঠিক নয়, আমি ভুল হলে শুধরে দেবেন'
মহাকুম্ভ (Maha Kumbh) নিয়ে তিনি কিছু বলেননি। শুধু বলেছেন, মহাকুম্ভের আয়োজন বা পরিকল্পনা নিয়ে। তাই যে সমস্ত মানুষ প্রাণ হারিয়েছেন পদপিষ্টের ঘটনায়, তাঁদের পরিবার যাতে সাহায্য পায়, সেই খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পাশাপাশি মহাকুম্ভে যেতে গিয়ে অনেক মানুষ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, সেই পরিবারগুলির কথাও ভাবতে হবে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'মহাকুম্ভে ১৪৪ বছর পর হয়। এটা ঠিক নয়। যদি আমি ভুল হই, তাহলে সংশোধন করে দেবেন।' সেই সঙ্গে মহাকুম্ভে যাওয়া নিয়ে তিনি কখনও কিছু বলেননি বলে জানান। মুখ্যমন্ত্রীর কথায়, ধর্মের বিষয়ে তিনি কখনও কাউকে কিছু বলেন না। ধর্ম যাঁর যাঁর। তিনি শুধু পদপিষ্টের ঘটনার কথা উল্লেখ করেছেন। ফলে তাঁর কথা অন্যরকমভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনুন কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...
মহাকুম্ভ নিয়ে তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী...
Howrah | West Bengal CM Mamata Banerjee says, "After 144 years, Maha Kumbh will come. This is not right. If I'm wrong, correct me. As per my knowledge, the punya snan (holy dip) system comes every year. Actually, we organize the Gangasagar Mela. That's why I know about the holy… pic.twitter.com/ILWaqFyoIr
— ANI (@ANI) February 25, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 25, 2025 06:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

