Madhyamik Examination 2025: ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু আগামী বছরের মাধ্যমিক, শেষ ২৪ ফেব্রুয়ারি
চলতি বছরের মত শেষ হওয়ার পরই ঘোষণা হল আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ। আগামী বছর, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে।
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সোমবার শেষ হল। চলতি বছরের মত শেষ হওয়ার পরই ঘোষণা হল আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2025)-র দিনক্ষণ। আগামী বছর, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এমন ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। শেষ হল ১২ ফেব্রুয়ারি। গত বছরের চেয়ে চলতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩৩%। গত বারের থেকে চলতি বছর ১০০টি পরীক্ষাকেন্দ্র কম ছিল। চলতি বছর বাংলায় প্রায় ১২ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেন।
দেখুন খবরটি
আগামী বছর মাধ্যমিক শুরু ১৪ ফেব্রুয়ারি থেকে, চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত#MadhyamikExam #madhyamikexam2025 #BratyaBasu
আরও পড়ুন:https://t.co/AdIUbdK4GI pic.twitter.com/ZIWnd4NvMu
— ABP Ananda (@abpanandatv) February 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 12, 2024 08:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

