Loksabha Election 2024: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্ত করে দোষীদের শাস্তি দিক, বললেন লকেট
সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali) তদন্ত করবে সিবিআই (CBI) । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই এবার সন্দেশখালিকাণ্ডের তদন্ত করবে বলে বুধবার জানায় কলকাতা হাইকোর্ট। যে বিষয়ে আজ মুখ খোলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। লকেট বলেন, সন্দেশখালির ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে আদালতের তরফে, তা অত্যন্ত আনন্দের বিষয়। লকেটে আরও বলেন, সন্দেশখালির মহিলাদের যখন অপহরণ করা হত, শেখ শাহজাহান অত্যাচার করত মহিলাদের উপর, তখন পুলিশ দর্শকের ভূমিকা নিত। এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়ায়, তিনি আদালতের প্রতি ধন্যবাদ প্রকাশ করেন। পাশপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঘটনার তদন্ত করে দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক বলে মত প্রকাশ করেন বিজেপি নেত্রী।
আরও পড়ুন: Loksabha Election 2024: জীবনের প্রত্যেক মুহূর্ত দেশের নামে, মানুষের জন্য, বললেন মোদী
শুনুন কী বললেন লকেট...
#WATCH हुगली (पश्चिम बंगाल): कलकत्ता उच्च न्यायालय द्वारा संदेशखली मामले को सीबीआई को स्थानांतरित करने पर भाजपा नेता लॉकेट चटर्जी ने कहा, " ये खुशी की बात है। संदेशखाली में पुलिस सिर्फ दर्शक थी - जब महिलाओं का अपहरण किया गया तो पुलिस ने देखा, जब शेख शाहजहाँ ने महिलाओं पर अत्याचार… pic.twitter.com/S1xHqcwjRO
— ANI_HindiNews (@AHindinews) April 10, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 10, 2024 09:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

