Lok Sabha Elections 2024: বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যের ৩ কেন্দ্রেই ৭০ শতাংশের ওপর ভোট পড়ল

দ্বিতীয় দফায় বাংলার তিনটি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে। দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের ওপর নির্বিঘ্নেই ভোট হচ্ছে।

Lok Sabha Elections 2024: বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যের ৩ কেন্দ্রেই ৭০ শতাংশের ওপর ভোট পড়ল
104-Year-Old Man, Country's First Voter, Casts Vote In Himachal Bypoll. (Photo Credits: Twitter)

দ্বিতীয় দফায় বাংলার তিনটি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে। দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের ওপর নির্বিঘ্নেই ভোট হচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের তিন কেন্দ্রেই ৭০ শতাংশের ওপর ভোট পড়েছে। তুলনায় বেশী ভোট পড়েছে বালুরঘাটে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্রে ভোটদানের হার বিকেল পাঁচটা পর্যন্ত ৭২.৩ শতাংশ। সেখানে দার্জিলিংয়ে ভোট পড়েছে ৭১.৪১ শতাংশ ও রায়গঞ্জে ৭১.৮৭ শতাংশ।

২০১৯ লোকসভায় এই তিন কেন্দ্রে ভোটদানের হার ছিল- বালুরঘাট (৮৩.৬৯%), দার্জিলিং (৭৮.৮%) ও রায়গঞ্জ (৭৯.৮২%)।

এদিন, দেশের মধ্যে ভোটদানের হারে সবচেয়ে এগিয়ে ত্রিপুরা। আর শতাংশের বিচারে সবচেয়ে কম ভোটদান হয়েছে মহারাষ্ট্রে।

দেখুন খবরটি

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 26, 2024 06:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).