Lok Sabha Elections 2024: 'এখনই সময় নিজের অধিকার বুঝে নেওয়ার', প্রথমবার বাংলায় ভোট প্রচারে এসে মোদীকে নিশানা খাড়্গের
তৃতীয় দফার ভোটের আগে রবিবার দক্ষিণ মালদাহ কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে সুজাপুরে সভা করলেন খাড়্গে।
ভোটপ্রচারে (Lok Sabha Elections 2024) প্রথমবার বাংলায় এলেন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। তৃতীয় দফার ভোটের আগে রবিবার দক্ষিণ মালদাহ কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে সুজাপুরে সভা করলেন খাড়্গে। জনসভা থেকে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আঘাত শানিয়ে কংগ্রেস সভাপতি বললেন, 'এখন থেকেই আমারা যদি নিজেদের অধিকার বুঝে না নি, তাহলে দেশ থেকে গণতন্ত্র মুছে যাবে। সংবিধান ধ্বংস হয়ে যাবে। এটাই বিপদ সংকেত। মোদীজি যদি আবারও ক্ষমতায় আসেন তাহলে তিনি একনায়কতন্ত্র শাসন শুরু করবেন। হিন্দু-মুসলিমদের মধ্যে দাঙ্গা তৈরি করার চেষ্টা করবেন'।
মালদায় কংগ্রেস সভাপতির সভা...
Sujapur, West Bengal: Congress President Mallikarjun Kharge says, "If Modi becomes PM again, he will ruin the country and create conflict between Hindus and Muslims" pic.twitter.com/501oUmq574
— IANS (@ians_india) May 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 05, 2024 02:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

