Lok Sabha Elections 2024: রাজ্যে প্রথম দফায় ৮০ শতাংশের ওপর ভোট পড়লেও গতবারের চেয়ে কম
লোকসভা নির্বাচনে ২০২৪-এ বাংলায় হওয়া তিনটি আসনে প্রথম দফার ভোটে ৮০ শতাংশের ওপর ভোট পড়ল। নীতীশ প্রামাণিকের কোচবিহারে ভোটদানের হার দাঁড়াল ৮২.১৭ শতাংশ।
লোকসভা নির্বাচনে ২০২৪-এ বাংলায় হওয়া তিনটি আসনে প্রথম দফার ভোটে ৮০ শতাংশের ওপর ভোট পড়ল। নীতীশ প্রামাণিকের কোচবিহারে ভোটদানের হার দাঁড়াল ৮২.১৭ শতাংশ। ৭৯.৭৬ শতাংশ ভোট পড়ল আলিপুরদুয়ারে। রাজ্যে তিনটির মধ্যে সবচেয়ে বেশী ভোট পড়ল জলপাইগুড়ি-তে। জলপাইগুড়িতে ভোটদানের হার ৮৩.৬৬ শতাংশ। তিনটি লোকসভা কেন্দ্রেই গতবারের চেয়ে কম ভোট পড়ল। আলিপুরদুয়ারে ২০১৯ লোকসভা নির্বাচনের থেকে ৪ শতাংশ কম ভোট পড়ল। গতবারের চেয়ে কোচবিহারে ১.৯ শতাংশ, জলপাইগুড়িতে ২.৯ শতাংশ কম ভোট পড়ল।
এবার লোকসভা নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে তেমন উৎসাহ চোখে পড়ছে না। এমন কথা বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে। অনেকেই বলছেন, আরও দুটি দফা ভোট হলে ভোটের আঁচ গায়ে লাগবে। তেমনটা অবশ্য ২০১৪ ও ২০১৯ লোকসভা নির্বাচনে দেখা যায়নি।
দেখুন খবরটি
Final Polling Percentage: Phase 1 (Approx)
Cooch Behar: 82.17% (1.9% Drop)
Alipurduar: 79.76% (4% Drop)
Jalpaiguri: 83.66% (2.9% Drop)
Is There Less Hype for this Election? Voters are also Silent!
— The Enigmous (@_TheEnigmous) April 20, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 20, 2024 05:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

