Lok Sabha Election 2024: পশ্চিমবঙ্গের ৯টি আসনে সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার কত? ভোটদানে এগিয়ে বসিরহাট
শনিবার সপ্তম দফায় ৫৭ আসনে ভোটগ্রহণ পর্বের মাধ্যমে শেষ হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। আজ পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ন’টি লোকসভা আসন— বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর রয়েছে এই তালিকায়।নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল ১১টা পর্যন্ত বাংলার নয় আসনে গড় ভোটদানের হার ২৮.১ শতাংশ। ভোটদানের হারে এখনও এগিয়ে বসিরহাটই (৩২.৫৭ শতাংশ)। তারপরই দ্বিতীয় স্থানে রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র (৩১.৫১ শতাংশ)। এছাড়াও মথুরাপুরে ৩০.৫ শতাংশ, জয়নগরে ৩০.২৫ শতাংশ, বারাসতে ২৭.৮৬ শতাংশ, যাদবপুরে ২৬.৫৯ শতাংশ এবং দমদমে ২৪.৮৩ শতাংশ ভোট পড়েছে। সকাল ১১টা পর্যন্ত সমান সমান রয়েছে কলকাতা উত্তর এবং দক্ষিণ ভোটদানের হারে । দুই কেন্দ্রেই ভোট পড়েছে ২৪.০২ শতাংশ করে।
সকাল ১১টা পর্যন্ত মোট ৯ টা কেন্দ্রে গড়ে ২৮ দশমিক এক শূন্য শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে দমদম কেন্দ্রে ২৪ দশমিক আট তিন, বারাসাত ২৭ দশমিক আট ছয়, বসিরহাট ৩২দশমিক পাঁচ সাত, জয় নগর ( SC) ৩০ দশমিক দুই পাঁচ, মথুরাপুর ( SC) ৩০ দশমিক পাঁচ শূন্য, pic.twitter.com/O5nHdoeGFm
— Akashvani Kolkata (@airnews_kolkata) June 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 01, 2024 01:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

