Lok Sabha Election 2024 Results: 'সাধারণ মানুষের ক্ষমতাকে কখনও অস্বীকার করবেন না', বিজেপিকে কটাক্ষ অভিষেকের
বুধ সন্ধ্যায় দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে বসবে ইন্ডিয়া জোটের বৈঠক। ইন্ডিয়া জোটের বাঠক উপলক্ষ্যে বুধবার দিল্লিতে রওনা দেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দিল্লিতে রওনা দেওয়ার আগে অভিষেক বলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, ইন্ডিয়া জোটের তরফে কোনও আমন্ত্রণ এলে, তা গ্রহণ করা হবে। ৪ জুন ফল প্রকাশের পর আমন্ত্রণ এসেছে,সেই কারণেই তিনি দিল্লিতে যাচ্ছেন বলে জানান অভিষেক। শুধু তাই নয়, প্রচারে হাজির হয়ে বিজেপি নেতৃত্ব বলছিলেন, 'মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারের আয়ু আর বেশিদিন নেই। আর এখন আপনারা জিজ্ঞেস করছেন যে কেন্দ্রে এনডিএ সরকার থাকবে কিনা? সাধারণ মানুষের ক্ষমতাকে কখনও অস্বীকার করবেন না' বলে বিজেপি তথা নরেন্দ্র মোদীদের দলকে কটাক্ষ করেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুনুন কী বললেন অভিষেক...
#WATCH | Kolkata: Newly elected TMC MP from Diamond Harbour constituency, Abhishek Banerjee says, "... Our party leader Mamata Banerjee nominated me to lead the party delegation for the INDIA alliance meeting, for which I am going... A month ago, the BJP was asking people for a… pic.twitter.com/XAFi0iEXnQ
— ANI (@ANI) June 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 05, 2024 03:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

