Kunal Ghosh: 'টালিগঞ্জের বাবু, বিবিরা...', এবার কুণাল ঘোষের নিশানায় কারা

Kunal Ghosh: 'টালিগঞ্জের বাবু, বিবিরা...', এবার কুণাল ঘোষের নিশানায় কারা
Kunal Ghosh (Photo Credits: ANI)

এবার দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল (The Diary of West Bengal) নামে একটি ছবি নিয়ে সুর চড়ালেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে পরিচালক সনোজ মিশ্রর সিনেমা নিয়ে সুর চড়ান তৃণমূল কংগ্রেস নেতা (TMC)। 'দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গলের' বিষয়ে কুণাল ঘোষ লেখেন, 'বাংলা নিয়ে চরম কুৎসা, বিদ্বেষ, মিথ্যা ছড়ানো যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছবিটি দেশে মুক্তি পাচ্ছে, বাংলা ছবির জগৎ, বিশেষভাবে যাঁরা যুক্ত অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে, অবিলম্বে তাঁরা প্রতিবাদ করুন। টুইটে, সাংবাদিক বৈঠকে, প্রতীকী ধর্ণায়। যাঁরা এটা করবেন না, সেই সুবিধেবাদীদের চিহ্নিত করা হোক।' 'দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল' নামে ওই ছবি পশ্চিমবঙ্গকে বদনাম করতেই মুক্তি পাচ্ছে বলেও অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। শুধু তাই নয়, বাংলা নিয়ে কুৎসার ঝুলি আসছে বলেও আক্রমণ করেন কুণাল। 

আরও পড়ুন: RG Kar Case: 'অরিজিৎ সিং-এর বিবেক জাগে শুধু বাংলায়', চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় 'ন্যায়বিচার' চেয়ে গান গাওয়ায় কটাক্ষ কুণালের

 'দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল' নিয়ে কী লিখলেন কুণাল ঘোষ দেখুন...

 

সনোজ মিশ্রের সিনেমা নিয়ে সুর চড়াতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 30, 2024 12:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).