Wajahat Khan Arrested: কামাখ্যা মন্দির নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ওয়াজাত খানকে গ্রেফতার কলকাতা পুলিশের

কামাখ্যা মন্দির নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে গ্রেফতার করা হল ওয়াজাত খানকে। তার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবাগে আঘাত হানার অভিযোগ উঠেছিল। ওয়াজাতের বিরুদ্ধে গার্ডেনরিচ থানায় মামলা রুজু হয়েছিল।

Wajahat Khan Arrested: কামাখ্যা মন্দির নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ওয়াজাত খানকে গ্রেফতার কলকাতা পুলিশের
Kolkata Police.jpg (Photo Credit: Twitter)

কামাখ্যা মন্দির ও ভগবান কৃষ্ণকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যের জেরে গ্রেফতার করা হল ওয়াজাত খান (Wajahat Khan)-কে। তার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবাগে আঘাত হানার অভিযোগ উঠেছিল। সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়ানো এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির নতুন বিধান BNS ধারার ১৯৬(১)(a)/২৯৯/৩৫২/৩৫৩(১)(c)-এর অধীনে অভিযুক্ত করা হয়েছে ওয়াজাত-কে।

ধর্মীয় ভাবাবাগে আঘাত হানার অভিযোগে ওয়াজাতকে আর্মহার্স্ট স্ট্রিট থেকে গ্রেফতার করা হয়েছে। তার যাঁর অভিযোগের ভিত্তিতেই পুণের আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানোলি (Sharmistha Panoli)-কে গ্রেফতার করা হয়েছিল। শর্মিষ্ঠা-র বিরুদ্ধেও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ করা হয়েছিল। মা কামাখ্যা-কে নিয়ে আপত্তিকর মন্তব্য়ের জেরে ওয়াজাতকে গ্রেফতার করতে অসম পুলিশ সক্রিয় হয়ে উঠেছিল বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

ওয়াজাতকে গ্রেফতার করল পুলিশ

গ্রেফতার ওয়াজাত খান

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 09, 2025 09:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).