Kolkata Metro Video: ভিড় ঠেলে মানুষের গায়ে মানুষ পড়ছে, দরজা বন্ধ হচ্ছে না, কলকাতা মেট্রোর কী অবস্থা অফিস টাইমে, ভিডিয়ো করে ক্ষোভ প্রকাশ তরুণীর

Kolkata Metro Video: ভিড় ঠেলে মানুষের গায়ে মানুষ পড়ছে, দরজা বন্ধ হচ্ছে না, কলকাতা মেট্রোর কী অবস্থা অফিস টাইমে, ভিডিয়ো করে ক্ষোভ প্রকাশ তরুণীর
Kolkata Girl Angry With Metro Service (Photo Credit: Instagram)

সল্টলেকে (Saltlake Metro) মেট্রো পরিষেবা শুরু হয়েছে ঠিকই কিন্তু উন্নতি হয়নি। তাইতো দিনের পর দিন ধরে, মেট্রোয় (Kolkata Metro) ভিড় বেড়ে যাচ্ছে ক্রমাগত। তাইতো এবার রেগে গেলেন এক তরুণী। অফিস টাইমে মেট্রোর পরিস্থিতি যে কী হয়, তা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। অফিস টাইমে মেট্রোয় উঠতে গিয়ে সাধারণ মানুষকে যে কী ধরনের দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে প্রতিদিন, তা তুলে ধরলেন এক তরুণী।

'দ্য বাসু' নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। যেখানে ওই তরুণীকে বলতে শোনা যায়, মেট্রো বাড়ানো হচ্ছে, সল্টলেকে মেট্রো চলছে, সব ঠিক আছে কিন্তু এ কী অবস্থা। যাঁরা প্রতিদিনি মেট্রোয় চড়ে যাতায়াত করেন, তাঁদের যে কীভাবে নাজেহাল হতে হয়, তার ছবি তুলে ধরেন ওই তরুণী।

তিনি আরও বলেন, মেট্রো বাড়ানো হচ্ছে একাধারে অন্যদিকে,  পরিষেবা বেহাল দশা নিয়ে কেউ ভাবছে না। তাই অফিসে যাওয়ার সময় প্রতিদিন তাঁদের মত যাত্রীদের ভুগতে হচ্ছে।

আরও পড়ুন: Metro Railway Blue Line: শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা! কখন কোথায় জেনে নিন বিস্তারিত

দেখুন মেট্রোর ভিড়, দেরি নিয়ে কীভাবে ক্ষোভ উগরে দেন ওই তরুণী...

 

 

View this post on Instagram

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 29, 2025 11:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).