Durga Puja 2025: ছাতা মাথায় নিয়েই ঠাকুর দেখতে বেরল শহরবাসী, জীবনে ফেরার চেষ্টায় প্রতিকূলতা হারাচ্ছে কলকাতা

গতকাল রাতের রেকর্ড অপ্রত্যাশিত বৃষ্টিতে কলকাতা বিপর্যস্ত। কোথাও ২০০ মিলিমিটার, কোথাও ৩০০ মিলিমিটার, কোথাও আরও বেশি বৃষ্টির পর কলকাতা জলের তলায়। কুমারটুলি থেকে কসবা, বেহালা থেক দমদম, যাদবপুর থেকে টালিগঞ্জ-টালা-শ্যামবাজার, সব জায়গায় শুধু জল আর জল।

Durga Puja 2025: ছাতা মাথায় নিয়েই ঠাকুর দেখতে বেরল শহরবাসী, জীবনে ফেরার চেষ্টায় প্রতিকূলতা হারাচ্ছে কলকাতা
Durga Puja 2025. (Photo Credits:X)

Durga Puja 2025: গতকাল রাতের রেকর্ড মেঘভাঙার মত বৃষ্টিতে কলকাতা (Kolkata) বিপর্যস্ত। কোথাও ২০০ মিলিমিটার, কোথাও ৩০০ মিলিমিটার, কোথাও আরও বেশি বৃষ্টির পর কলকাতা জলের তলায়। কুমারটুলি থেকে কসবা, বেহালা থেক দমদম, যাদবপুর থেকে টালিগঞ্জ-টালা-শ্যামবাজার, সব জায়গায় শুধু জল আর জল। জল নামতে শুরু করলেও এদিন সন্ধ্যায় শহরের বেশ কিছু জায়গায় জল জমে থাকতে দেখা যায়। তবু শহরবাসীর মনোবল ভেঙে পড়েনি। অনেকেই দ্বিতীয়ার দুর্যোগের সন্ধ্যায় পুজো শপিংয়ে বেরোলে, ঠাকুরও দেখলেন। লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বাইরে ছাতামাথায় লাইনও চোখে পড়ে। অনেকেরই আশা, আর বৃষ্টি না হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে সব কিছুই এখন নির্ভর করছে বরুণদেবতার ওপর। পুজোর আগে বৃষ্টি অসুরের দাপট বন্ধ দেখতে প্রার্থনায় গোটা শহরবাসী।

দেখুন ছাতামাথায় ঠাকুর দেখতে শহরবাসী

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 23, 2025 10:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).