Kolkata Fire: কলকাতায় কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ হয়ে মৃত্যু দু’জনের
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল কলকাতার (A massive fire broke out in a cloth warehouse)। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে দু’জনের। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকল। দমকল এবং পুলিশের তৎপরতায় ওই বাড়ি থেকে বেশ কয়েক জনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
সোমবার ভোরে ওই বাড়ির ছাদ থেকে দু’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ভর্তি করানো হয় কলকাতা মেডিক্যাল কলেজে। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাঁদের। মনে করা হচ্ছে, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁরা। তাতেই মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে ৬৫/এ পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি বাড়ির চারতলায়। ওই চারতলাতেই রয়েছে কাপড়ের গুদাম। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় মধ্যরাতেই আগুন নিয়ন্ত্রণে আসে।
#watch A massive fire broke out in a cloth warehouse on Pathuriaghat Street in Kolkata last night. Several people were trapped in the fire and are undergoing treatment in the hospital. The fire is now under control, 10 fire engines are at the spot.#BreakingNews #Kolkata #fire pic.twitter.com/psU1SoXM0q
— AARITRA GHOSH (@JournoAaritra) April 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 10:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

