Kolkata: বর্ষশেষের রাতে শহরে উৎসবের আমেজ, আলোয় ভাসা শহরে রাস্তায় মানুষের ঢল
বছরের শেষদিনে শীত তেমন নেই, তবু আনন্দে গা ভাসাতে তৈরি কলকাতা। সোমবার সন্ধ্যা থেকেই শহরে উৎসবের আমেজ।
বছরের শেষদিনে শীত তেমন নেই, তবু পুরনোকে আঁকড়ে ধরে নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি কলকাতা। সোমবার সন্ধ্যা থেকেই শহরে উৎসবের আমেজ। বেশ কিছু জায়গা এখন থেকেই আকাশে আতসবাজির খেলা শুরু গিয়েছে। বেশ কিছু জায়গায় ফাটছে শব্দবাজিও। পার্কস্ট্রীটে বড়দিন ও বর্ষবরণের আলোর বৃষ্টিতে ভিজতে শহর ও রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছেন। ভরা কাজের দিন হওয়ায় অফিস ফেরত ও বর্ষশেষের আনন্দে সামিল হওয়া মানুষের ভিড়ে কলকাতায় বিভিন্ন রাস্তায় ট্র্যাফিক জ্যাম।
নিরাপত্তার কথা মাথায় রেখে শহরে রেকর্ড সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ বা মদ্যপান করে গাড়ি বা বাইক চালানো রুখতে বিভিন্ন জায়গায় পুলিশী প্রহরার ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর দিচ্ছে লালবাজার।
দেখুন খবরটি
📍Park Street, Kolkata pic.twitter.com/RfqzpoJnuO
— Abhishek ✨ (@ImAbhishek7_) December 30, 2024
আলোয় ভাসছে শহর
Christmas lighting #kolkata Park Street..😍 #Christmas pic.twitter.com/OdYP5jbFOs
— Ananda Sarkar (amateur Option trader) (@AnandaS05944403) December 29, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 31, 2024 07:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

