KMC Poll Result 2021: ভোট স্বাভাবিক হলে বিজেপি আরও আসন পেত, জয়ের পর বললেন মীনাদেবী পুরোহিত

KMC Poll Result 2021: ভোট স্বাভাবিক হলে বিজেপি আরও আসন পেত, জয়ের পর বললেন মীনাদেবী পুরোহিত
Meena Devi Purohit BJP (Photo Credit: Twitter/ANI)

কলকাতা পুরসভায় পরপর ৬ বার জয়ী হলেন বিজেপির (BJP) মীনাদেবী পুরোহিত। মঙ্গলবার কলকাতা পুরসভার ভোট গণনার ফল প্রকাশ শুরু হতেই বিজেপির মীনাদেবী পুরোহিত (Meena Devi Purohit ) জয়ী হন। তিনি বলেন, পরপর ৩বার জয়ী হয়ে তিনি প্রমাণ করেছেন, মানুষের জন্য যাঁরা কাজ করেন, তাঁরা কখনও পিছিয়ে থাকে না। মানুষের জন্য কাজ করলে, তার ফল পাওয়া যাবে বলেও মন্তব্য করেন মীনাদেবী পুরোহিত। পাশাপাশি এবারে কলকাতা পুরসভার (KMC Poll Result) ভোট স্বাভাবিক হয়নি। যদি স্বাভাবিকভাবে ভোটগ্রহণ হত, তাহলে বিজেপি আরও আসন পেত বলেও মন্তব্য করতে শোনা যায় মীনাদেবী পুরোহিতকে। প্রসঙ্গত কলকাতা পুরসভার ২২ নম্বর ওয়ার্ড থেকে লড়াই করেন বিজেপির মীনাদেবী পুরোহিত।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 21, 2021 11:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).