Sealdah-Kanchanjunga Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত ও আহতদের ক্ষতিপূরণের অঙ্ক বাড়িয়ে দ্বিগুণ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় (Kanchanjunga Express Accident) কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৫-৩০ জন। প্রাণ হারিয়েছেন মালগাড়ির চালক। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Sealdah-Kanchanjunga Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত ও আহতদের ক্ষতিপূরণের অঙ্ক বাড়িয়ে দ্বিগুণ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
Sealdah-Kanchanjungha Express Accident (Photo Credits: X)

নয়াদিল্লিঃ সপ্তাহের শুরুতেই ভয়াবহ রেল দুর্ঘটনা। শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjungha Express) ধাক্কা মারে একটি মালগাড়ি। দুমড়ে মুচড়ে যায় কামরা। রেল সূত্রে খবর,শিয়ালদাগামী (Sealdah) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় (Kanchanjunga Express Accident) কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৫-৩০ জন। প্রাণ  হারিয়েছেন মালগাড়ির চালক, সহ চালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড।হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এই দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এ বার ক্ষতিপূরণের অঙ্ক বাড়িয়ে দ্বিগুণ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ্ব। এক্স হ্যান্ডেলে তিনি জানান, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে ১০ লক্ষ টাকা। গুরুতর জখমদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে ২.৫ লক্ষ টাকা আর আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 17, 2024 02:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).