kali Puja 2022 Wishes: ‘মা কালী অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের শক্তি দিন’, আলোর উৎসবে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
রাজ্যবাসীকে সোমবার দীপাবলি ও কালীপুজোর শুভেচ্ছা জানিয়ে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ”কালী পূজা এবং দীপাবলির পবিত্র দিনে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। মা কালী আমাদের সবাইকে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি দিন।
আজ কালীপুজো। বাংলা জুড়ে শক্তির দেবীর আরাধনা। তারাপীঠ থেকে শুরু করে দক্ষিণেশ্বর, কালীঘাটে বিশেষ পুজোর আয়োজন। রাজ্য ও রাজ্যের বাইরেও আজ কালী মন্দিরগুলিতে ভক্তদের উপচে পড়া ভিড়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় বাড়িতেও পূজিত হন মা কালী। সেই পূজোর প্রাক্কালে নিজের বাড়ির মূর্তি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি।
এবছর তিথির ফেরে কালীপূজা ও দীপাবলি একই দিনে। তাই রাজ্যবাসীকে সোমবার দীপাবলি ও কালীপুজোর শুভেচ্ছা জানিয়ে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ”কালী পূজা এবং দীপাবলির পবিত্র দিনে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। মা কালী আমাদের সবাইকে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি দিন। আমি প্রার্থনা করি যে আলোর উৎসব আমাদের জীবন থেকে অন্ধকার দূর করে আনন্দ এবং সুখের সূচনা করবে।”
I extend my heartfelt greetings on the pious day of Kali Puja and Deepavali.
May Maa Kali give us all the strength to fight the forces of evil.
I pray that the festival of lights expels darkness from all our lives to usher in joy and happiness.
— Mamata Banerjee (@MamataOfficial) October 24, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 24, 2022 02:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

