Junior Doctor's Raj Bhavan Abhijan: সিবিআই তদন্তে অনাস্থা, সোমে জুনিয়র ডাক্তারদের রাজভবন অভিযান
জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার জানান, সিবিআই তদন্ত ঘিরে তৈরি হওয়া অনাস্থার কথাই রাজ্যপালের কাছে তুলে ধরবেন তাঁরা।
উৎসবের আবহ মিটতেই রাজভবন অভিযানের (Raj Bhavan Abhijan) ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। আরজি করে জুনিয়র চিকিৎসকের খুন এবং ধর্ষণের তদন্তে সিবিআই-এর উপর অনাস্থা প্রকাশ করে রাজ্যপালের দারস্ত হতে চলেছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। ধর্মতলার অনশনমঞ্চে জমায়েত করে সোমবার দুপুরে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেয় জুনিয়র ডাক্তারদের মিছিল। জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার জানান, সিবিআই তদন্ত ঘিরে তৈরি হওয়া অনাস্থার কথাই রাজ্যপালের কাছে তুলে ধরবেন তাঁরা। চিকিৎসকদের রাজভবন অভিযানে একে একে নাগরিক সমাজের ভিড় জমতে শুরু করে। জাতীয় পতাকা হাতে চিকিৎসকদের সমর্থনে পায়ে পা মিলিয়ে হাঁটছেন আমজনতা।
জুনিয়র চিকিৎসকদের রাজভবন অভিযান...
#WATCH | RG Kar Medical College & Hospital rape-murder case: West Bengal junior doctors hold a protest march to Governor's house 'Raj Bhavan Abhijan' in Kolkata pic.twitter.com/1I8HYq98k2
— ANI (@ANI) October 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

