RG Kar Hospital Incident: রাজ্য সরকারের উচিত সিবিআইকে তদন্তে সাহায্য করা, মন্তব্য নওশাদ সিদ্দিকির

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রবিবাসরীয় বিকেলে ভাঙড়ে মিছিল করে আইএসএফ। নেতৃত্ব দেন বিধায়ক নওশাদ সিদ্দিকি।

RG Kar Hospital Incident: রাজ্য সরকারের উচিত সিবিআইকে তদন্তে সাহায্য করা, মন্তব্য নওশাদ সিদ্দিকির

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রবিবাসরীয় বিকেলে ভাঙড়ে মিছিল করে আইএসএফ (Indian Secular Front)। নেতৃত্ব দেন বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। যোগ দেন অসংখ্য আইএসএফ কর্মী ও সমর্থকরা। নওশাদের মতে, রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। বর্তমানে রাজ্য সরকার ও কলকাতা পুলিশের উচিত সিবিআইকে এই মামলায় সাহায্য করা। তাহলেই এই তদন্ত দ্রুত সমাধান হবে। কিন্তু পুলিশ এইসব কাজ না করে প্রতিবাদীদের আটক করছে। আজ আমরা মিছিল করছি, পুলিশ মনে করলে আমাকেও নোটিশ পাঠাতে পারে। এরকম সকলের সাথে করছেয কিন্তু এই অপ্রয়োজনীয় কাজ না করে পুলিশের প্রধান কর্তব্য রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখা। আমরা সকলেই চাই মৃতার পরিবার দ্রুত বিচার পাক। সিবিআইয়ের কাছে অনুরোধ এই ঘটনার দ্রুত যেন তদন্ত করে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 25, 2024 07:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).