Hijab Controversy: কলেজের অধ্যাপককে ক্যাম্পাসে হিজাব না পরার নির্দেশিকা, বিতর্ক শিক্ষামহলে (দেখুন টুইট)
বিষয়টি প্রকাশ্যে আসতেই শিক্ষক মহলে ও ছাত্রছাত্রীদের মধ্যে বিতর্ক শুরু হয়। এরপর কলেজ কর্তৃপক্ষ দাবি করে যে - তাদের নির্দেশ বা অনুরোধের ভুল বার্তা গেছে। ইতিমধ্যেই অধ্যাপক তাঁর পদত্যাগ প্রত্যাহার করে ১১ জুন কলেজে ফিরে আসবেন।
এবার হিজাব বিতর্ক খোদ কলকাতার বুকে একটি কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা একটি বেসরকারি আইন কলেজের একজন মহিলা অধ্যাপককে কলেজ ক্যাম্পাসে হিজাব না পরার অনুরোধ করা হয় খোদ কলেজের তরফ থেকে। এরপরেই ওই অধ্যাপক কলেজে পদত্যাগ পত্র পেশ করেন এবং ক্লাসে যাওয়া বন্ধ করে দেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই শিক্ষক মহলে ও ছাত্রছাত্রীদের মধ্যে বিতর্ক শুরু হয়। এরপর কলেজ কর্তৃপক্ষ দাবি করে যে - তাদের নির্দেশ বা অনুরোধের ভুল বার্তা গেছে। ইতিমধ্যেই অধ্যাপক তাঁর পদত্যাগ প্রত্যাহার করে ১১ জুন কলেজে ফিরে আসবেন।
উল্লেখ্য ঘটনাটি ঘটেছে ফলতা অঞ্চলের এল জে ডি ল কলেজে (LJD Law College) এ। এই কলেজে তিন বছর ধরে অধ্যাপনা করছেন সানজিদা কাদার। তিনি জানিয়েছে গত ৩১ মে এর পর কলেজ কর্তৃপক্ষ তাকে কর্মক্ষেত্রে হিজাব না পরার নির্দেশ দিয়েছিল। এই নির্দেশিকার পরেই তিনি গত ৫জুন পদত্যাগ করেছিলেন।
STORY | #Kolkata teacher stops going to college over wearing 'hijab', authorities say miscommunication
READ: https://t.co/ZHN2QqAzl2 pic.twitter.com/syGxb6zco5
— Press Trust of India (@PTI_News) June 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 11, 2024 08:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

