Green Line Metro Service Disruption: যান্ত্রিক ত্রুটির কারণে এক ঘণ্টারও বেশি সময় ধরে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা
বিশ্বকর্মা পুজোর সকালে ফের মেট্রো বিভ্রাট। যান্ত্রিক ত্রুটির কারণে এক ঘণ্টারও বেশি সময় ধরে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকে পরিষেবা। প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা। মেট্রোর তরফে যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হয়।বুধবার সকাল দশটা বেজে ৩৫ মিনিট নাগাদ যান্ত্রিক সমস্যা শুরু হয় গ্রীন লাইনে। একপর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা। অবস্থা স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লেগে যায়।
বিশ্বকর্মা পুজোয় এদিন এমনিতেই রাস্তায় যানবাহনের সংখ্যা ছিল কম। তার উপর মেট্রো বন্ধ থাকার সময়কালে যাত্রীরা সমস্যায় পড়েন।
Again service disruption,@RailwaySeva !!
Now in Green Line!!@metrorailwaykol failed totally to control Kolkata Metro..appoint new zone for operating Kolkata Metro..@DrSukantaBJP sir see today Green Line service interrupted..@AshwiniVaishnaw @narendramodi @RailMinIndia pic.twitter.com/VXUX4YktiT
— Pallab Bagchi (@and_pallab) September 17, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 17, 2025 04:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

