Gold Biscuits seized in Indo-Bangladesh border: ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ফের উদ্ধার ৯টি সোনার বিস্কুট! গ্রেফতার এক ভারতীয়

Gold Biscuits seized in Indo-Bangladesh border: ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ফের উদ্ধার ৯টি সোনার বিস্কুট! গ্রেফতার এক ভারতীয়

রায়গঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের অস্থায়ী গেট থেকে উদ্ধার ১০৩৯. ৪৪০ গ্রাম সোনার বিস্কুট (Gold Biscuits) উদ্ধার করল বিএসএফ। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জ সেক্টরের অধীনে ৬১ ব্যাটেলিয়ন বিএসএফ-এর বিওপি হিলি-২-এর সেনাকর্মীরা অস্থায়ী গেটের সামনে থেকে উদ্ধার করে ৯টি সোনার বিস্কুট। গ্রেফতার হওয়া যুবকের নাম জিন্নত আলি মণ্ডল। জানা যাচ্ছে, এদিন সকালে লুকিয়ে লুকিয়ে সীমান্ত এলাকা থেকে হরিপোখার গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন জিন্নত। সেই সময় টহল দিচ্ছিলেন সেনা জওয়ানরা। তখনই তাঁকে আটকে তল্লাশি চালানো হয়। আর তারপরেই উদ্ধার হয় সোনার বিস্কুটগুলি। ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 16, 2024 12:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).