Giriraj Singh Attacks Mamata Banerjee: 'রোহিঙ্গা, বাংলাদেশিদের জন্য লাল গালিচা অথচ বিহারের...', গিরিরাজের আক্রমণ মমতাকে
এবার ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন গিরিরাজ সিং (Giriraj Singh)। রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করেন গিরিরাজ। কেন্দ্রীয়মন্ত্রী অভিযোগ করেন, রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য লাল গালিচা বিছিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, অথচ দেশের অন্য রাজ্যের (বিহারের প্রসঙ্গ উল্লেখ করেন) ছেলেমেয়েরা সেখানে গেলে তাঁদের 'মারধর' করা হচ্ছে। দেশের অন্য প্রান্তের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে (West Bengal) গেলে, তাঁদের সঙ্গে 'গুন্ডামি' করা হচ্ছে বলেও অভিযোগ করেন গিরিরাজ সিং। বিহারের ছেলেমেয়েরা বাংলায় পরীক্ষা দিতে গেলে, তাঁদের সঙ্গে যা হচ্ছে, তা তেজস্বী যাদব, রাহুল গান্ধীরা (Rahul Gandhi) দেখছেন। তাঁরা কিছু বলছেন না। পশ্চিমবঙ্গ কি পৃথক রাষ্ট্র না ভারতের অঙ্গ এমন প্রশ্ন তোলেন গিরিরাজ সিং। (এই ভিডিয়োর কোনও কথার সঙ্গে লেটেস্টলি ডট কমের কোনও সম্পর্ক নেই, গিরিরাজ সিংয়ের মন্তব্য তুলে ধরা হয়েছে)
দেখুন কী অভিযোগ করলেন গিরিরাজ সিং...
#WATCH | Nagpur: Union Minister Giriraj Singh says, "While Mamata Banerjee's government rolls out the red carpet for Rohingya and Bangladeshi intruders, if the children of our own country are going there (West Bengal) to take exams, they are being treated with hooliganism, they… pic.twitter.com/6L4CuWBRm9
— ANI (@ANI) September 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 26, 2024 01:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

