Abhijit Gangopadhyay: মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্যের অভিযোগ, তমলুক বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ নোটিস কমিশনের
শুক্রবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিজেপি প্রার্থীর মন্তব্য নির্বাচনের সময়ে জারি থাকা আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে অশালীন মন্তব্য করার জেরে ভোটের মাঝে বিপাকে পড়লেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুমন্তব্য করার জন্যে প্রাক্তন বিচারপতিকে দোষী সাব্যস্ত করল নির্বাচন কমিশন (Election Commission)। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মমতা সম্পর্কে অপমানজনক মন্তব্য করার অভিযোগ তুলে কমিশনের দারস্ত হয়েছিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিজেপি প্রার্থীর মন্তব্য নির্বাচনের সময়ে জারি থাকা আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে। এই বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কারণ দর্শানোর নোটিস বা শোকজ নোটিস ধরিয়েছে কমিশন।
অভিজিৎকে শোকজ...
EC show-cause notice to BJP's Abhijit Gangopadhyay for his "improper, injudicious, undignified" remarks against Bengal CM Mamata Banerjee
— Press Trust of India (@PTI_News) May 17, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 17, 2024 04:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

