Eastern Railway: দমদম ক্যান্টনমেন্ট - বনগাঁ শাখায় আজ থেকে পরীক্ষামূলকভাবে চলবে ৫টি নতুন EMU লোকাল ট্রেন, জানাল পূর্ব রেলওয়ে
যাত্রীদের নিরাপত্তা, সুরক্ষা এবং সুবিধার কথা বিবেচনা করে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন (Sealdah Division) দমদম ক্যান্টনমেন্ট - বনগাঁ (Dumdum Cantonment - Bongaon) সেকশনে পরীক্ষামূলকভাবে ৫ টি নতুন EMU লোকাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ (১৬ জুন)থেকে সকাল ও সন্ধ্যায় অফিস টাইমে এই ট্রেন চালানো হবে বলে রেল সূত্রের খবর। বারাসাত - দমদম ক্যান্টনমেন্ট, দমদম ক্যান্টনমেন্ট - বারাসাত, বারাসাত- দমদম ক্যান্টনমেন্ট , দমদম ক্যান্টনমেন্ট - বনগাঁ , বনগাঁ - বারাসাত এর মধ্যে সকাল ও বিকেলে অফিস টাইমে এই নতুন EMU লোকাল চালানো হবে। উল্লেখ্য, এর আগে শিয়ালদা দক্ষিণ শাখায় সোনারপুর - নামখানা, নামখানা - বালিগঞ্জ, বালিগঞ্জ - ক্যানিং, বালিগঞ্জ - ক্যানিং, ক্যানিং - বালিগঞ্জ, এবং বালিগঞ্জ - সোনারপুর এর মধ্যে এরকম নতুন EMU লোকাল পরীক্ষামূলক ভাবে চালান শুরু হয়েছে।
যাত্রীদের সুবিধার জন্য পূর্ব রেল শিয়ালদা ডিভিশনের দমদম ক্যান্টনমেন্ট - বনগাঁ শাখায় আজ থেকে সকাল-সন্ধ্যায় অফিস টাইমে পরীক্ষামূলকভাবে ৫টি নতুন EMU লোকাল ট্রেন চালাবে।
বারাসাত - দমদম ক্যান্টনমেন্ট ও বনগাঁর মধ্যে অফিসে টাইমে এই নতুন EMU লোকাল চলবে। pic.twitter.com/dhalBxocsH
— Akashvani Kolkata (@airnews_kolkata) June 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 16, 2025 09:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

