Mamata Banerjee: দুর্গা পুজোর বৈঠকেও পরিযায়ী শ্রমিকদের কথা ভুললেন না মুখ্যমন্ত্রী, 'সাহায্য করুন ওঁদের', বললেন পুজো কমিটিগুলিকে
দুর্গা পুজোর (Durga Puja 2025) সম্মন্বয় এবং প্রশাসনিক বৈঠকে সব দিকের খেয়াল রাখলেন মুখ্যমন্ত্রী। দুর্গা পুজোর সময় ক্লাবগুলিকে যেমন ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee), তেমনি বিদ্যুতের বিলও কোনও ক্লাবকে দিতে হবে না বলেও জানান তিনি। এসবের পাশাপাশি মুখ্যমন্ত্রী পুজোর বৈঠকে পরিযায়ী শ্রমিকদের (Bengali Migrant Workers) কথাও উল্লেখ করেন। তিনি বলেন, যাঁরা ভিন রাজ্য থেকে সব হারিয়ে ফিরছেন, তাঁদের সাহায্য করুন। পারলে পুজোর সময় সেই পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তাঁদের জামা কাপড়ও কিনে দিন। এমনই কথা শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। এ রাজ্য থেকে কাউকে চলে যাওয়ার কথা বলা হচ্ছে না। কারও সঙ্গে খারাপ ব্যবহার করা হবে না। তবে ভিন রাজ্য থেকে যাঁরা এ রাজ্যে চলে আসতে বাধ্য হচ্ছেন, সেই সমস্ত মানুষের পাশে দুর্গোৎসবের সময় দাঁড়ান বলে আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
শুনুন এ বিষয়ে কী বললেন মুখ্যমন্ত্রী...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

