Durga Puja 2021: তৃণমূলের 'খেলা হবে' স্লোগান এবার ভবানীপুর দুর্গোৎসব সমিতির পুজোর থিম, দেখুন ছবি

শিল্পী সৌমেন ঘোষ বলেন, "খেলা হবে স্লোগান সারা ভারতে বিখ্যাত। আমরা এই থিমটি বেছে নিয়েছি শিশুদের এবং তরুণদের মোবাইল গেমের পরিবর্তে মাঠে-ময়দানে খেলার প্রতি উৎসাহ দিতে।"

Durga Puja 2021: তৃণমূলের 'খেলা হবে' স্লোগান এবার ভবানীপুর দুর্গোৎসব সমিতির পুজোর থিম, দেখুন ছবি

'খেলা হবে' (Khela Hobe) স্লোগান তুলেই নির্বাচনে গেরুয়া শিবিরকে পরাস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই স্লোগান দুর্গাপুজোতেও (Durga Puja 2021) নজর কাড়ছে সবার। তৃণমূলের 'খেলা হবে' স্লোগান এবার হাজির দক্ষিণ কলকাতার ভবানীপুর দুর্গোৎসব সমিতির পুজোর থিমে। মণ্ডপ 'খেলা হবে' থিমের উপর ডিজাইন করা হয়েছে। মণ্ডপে রয়েছে বাঙালির প্রিয় ফুটবল থেকে শুরু করে ক্রিকেট, তাস, দাবা, লুডোর মতো খেলার থিম। মা দুর্গার মূর্তিও চোখ টানছে দর্শকদের।

দেখুন মণ্ডপের ছবি: 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 10, 2021 11:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).