Santanu Sen: তৃণমূলকে বিয়ে করে বিজেপির সঙ্গে পরকীয়া, দিব্যেন্দু অধিকারীর পদ্মে যোগ নিয়ে খোঁচা শান্তনুর
শুক্রবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। দিল্লির বিজেপি সদর দফতর থেকে পদ্মের উত্তরীয় পরেন দিব্যেন্দু।
খাতায় কলমেই কেবল তৃণমূলের সঙ্গে জুড়ে ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী (DIbyendu Adhikari)। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। এদিন একই সঙ্গে দিল্লির বিজেপি সদর দফতর থেকে পদ্মের উত্তরীয় পরেন অর্জুন সিংহ (Arjun Singh)। দুই তৃণমূল সাংসদের দলত্যাগ প্রসঙ্গে দলের মুখপাত্র শান্তনু সেন (Santanu Sen) বলেন, 'অর্জুন সিংহ বিজেপির নেতা ছিলেন বিজেপিতেই ফিরে গিয়েছেন। এতে মাথা ঘামানোর কিছু নেই'। অন্যদিকে দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে শান্তনুর অভিযোগ, 'দিব্যেন্দু তৃণমূলকে বিয়ে করে বিজেপির সঙ্গে পরকীয়া চালিয়ে গিয়েছেন দীর্ঘদিন ধরে। যার সঙ্গে পরকীয়া ছিল এখন তাঁকে বিয়ে করেছেন'।
শুনুন...
VIDEO | Here’s what TMC spokesperson Shantanu Sen said on Arjun Singh and Dibyendu Adhikari joining BJP.
“Arjun Singh was a BJP MP before joining TMC, and now he went back to join them, what's the big deal in this? Coming to Dibyendu, he was married to TMC but had an… pic.twitter.com/lO10BRjyBn
— Press Trust of India (@PTI_News) March 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 15, 2024 06:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

