Dhapa Factory Fire: কলকাতার ধাপায় রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘিঞ্জি এলাকায় আতঙ্ক

রাসায়নিক কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ এবং রাসায়নিক দ্রব্য মজুত থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে দমকল বাহিনীকে।

Dhapa Factory Fire: কলকাতার ধাপায় রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘিঞ্জি এলাকায় আতঙ্ক
Dhapa Factory Fire (Photo ANI)

কলকাতার ধাপায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ কারখানায় আগুন লাগে বলে খবর। ধাপার মাঠপুকুর এলাকার যেখানে আগুন লেগেছে সেই জায়গাটা ঘনবসতিপূর্ণ। ঘিঞ্জি এলাকা। চারিদিকে প্রচুর ঘরবাড়ি। ফলে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল তীব্র। আগুন লাগার খবর মিলতেই এলাকায় পৌঁছয় বিশাল দমকল বাহিনী। রাসায়নিক কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ এবং রাসায়নিক দ্রব্য মজুত থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে দমকল বাহিনীকে। ওই কারখানাটিকে মবিল তেল ছাড়াও বিভিন্ন রকম রাসায়নিক উৎপাদন হত বলে জানা গিয়েছে।

জ্বলছে ধাপার রাসায়নিক কারখানা... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 02, 2024 01:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).