Cyclone Remal Update: দিঘা, মন্দারমনিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে প্রশাসনের নজরদারি
ঘূর্ণিঝড়ের ফলে আবহাওয়া দফতরের তরফে কলকাতা, দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই সমস্ত জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে।
Cyclone Remal Update: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চাহারা নিয়েছে। ক্রমশ শক্তি বাড়িয়ে তা ধেয়ে আসছে উপকূলের দিকে। রবিবার, ২৬ মে মধ্যরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকুল অঞ্চলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'রেমাল' (Remal)। ঘূর্ণিঝড়ের ফলে আবহাওয়া দফতরের তরফে কলকাতা, দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই সমস্ত জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরের দিঘা এবং মন্দারমনি এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে একাধিক সিভিল ডিফেন্সের কর্মী। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি পর্যটকদেরও সমুদ্রে নামা থেকে বিরত রাখা হয়েছে।
আরও পড়ুনঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল! পশ্চিমবঙ্গ থেকে কত দূরে রয়েছে এই মুহূর্তে?
দেখুন ঘূর্ণিঝড়ের আগে দিঘার উত্তাল সমুদ্র...
#WATCH | Weat Bengal | Weather changing at Mandarmani and Digha area in West Bengal's East Medinipur district.
As per IMD, cyclone 'Remal' is to intensify into a severe cyclonic storm in the next few hours and cross between Bangladesh and adjoining West Bengal coasts around May… pic.twitter.com/pK1ggW8iB7
— ANI (@ANI) May 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 26, 2024 11:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

