Cyclone Dana: স্থলভাগে এখনও আছড়ে পড়েনি ডানা, তার আগেই কলকাতায় শুরু বৃষ্টি, দেখুন ভিডিয়ো

Cyclone Dana: স্থলভাগে এখনও আছড়ে পড়েনি ডানা, তার আগেই কলকাতায় শুরু বৃষ্টি, দেখুন ভিডিয়ো
Rain Lashes In Kolkata (Photo Credit: ANI/X)

ঘূর্ণিঝড় (Cyclone) ডানা (Dana) এখনও আছড়ে পড়েনি স্থলভাগে। তার আগেই বৃষ্টি শুরু হয়ে গেল কলকাতা-সহ (Kolkata) বিভিন্ন জেলায়। ডানা স্থলভাগে আছড়ে পড়ার আগেই কলকাতায় মাঝারি মাপের বৃষ্টি শুরু হয়। রাত যত বাড়বে, বৃষ্টির গতিবেগ আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছে আবহাওয়া দফতর। প্রসঙ্গত ২৪ অক্টোবর রাত থেকে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হবে। ওড়িশার ভিতরকণিকা পার্ক এবং ধামরায় আছড়ে পড়বে গূর্ণিঝড় ডানা। ফলে ওড়িশার একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সে রাজ্যের বেশ কিছু জেলায় কমলা সতর্কতাও করেছে হাওয়া অফিস।

আরও পড়ুন: Cyclone Dana: রাজ্যের উপকূলবর্তী এলাকা থেকে সরানো হল ১ লক্ষ মানুষকে, রাতভর নবান্নে থেকে পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

দেখুন কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 24, 2024 08:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).