CV Ananda Bose: এমার্জেন্সি ক্যাবিনেট বৈঠক ডাকতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের

আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ওপর চাপ বাড়ালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলায় জ্বলন্ত ইস্যুগুলিকে নিয়ে অবিলম্বে এমার্জেন্সি ক্যাবিনেট বৈঠকে বসুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

CV Ananda Bose: এমার্জেন্সি ক্যাবিনেট বৈঠক ডাকতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের
Governor C. V. Ananda Bose and CM Mamata Banerjee. (Photo Credits: X)

আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (CM Mamata Banerjee) ওপর চাপ বাড়ালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (WB Governor CV Ananda Bose)। বাংলায় জ্বলন্ত ইস্যুগুলিকে নিয়ে অবিলম্বে এমার্জেন্সি ক্যাবিনেট বৈঠকে বসুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এমন নির্দেশই  দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে সাধারণ মানুষ তার কাছে অভিযোগ জানাচ্ছেন। তাঁকে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী মমতাকে বললেন রাজ্যপাল। রাজ্যপালের মতে, রাজ্য সরকার বর্তমানে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিকমত সামলাতে পারছে না।

আরজি কর কাণ্ডের মাঝে দু'বার দিল্লি সফরে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। আরজি কর কাণ্ডের নিন্দা করে এর আগে বিবৃতি দিয়েছিলেন বাংলার রাজ্যপাল।

আরও পড়ুন-আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের দাবি জানিয়ে ইডির অধিকর্তাকে চিঠি বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতোর

দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে কী নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).