CM Mamata Banerjee: বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী বিশেষ উদ্যোগ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী
চারদিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফিরেই শুক্রবার বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিলেন তিনি।
চারদিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফিরেই শুক্রবার বিরসা মুন্ডার (Birsa Munda) ১৫০ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। রাজারহাটের আদিবাসী ভবনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। সেখানে ধামসা, মাতল বাজান তিনি। সঙ্গে আদিবাসী মহিলাদের সঙ্গে পা মেলাতেও দেখা যায় তাঁকে। এই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সপ্তাহব্যাপী রাজ্য জুড়ে বিরসা মুন্ডা জন্মবার্ষিকী পালন হবে। মূলত, তরুণ প্রজন্মকে বিরসা মুন্ডার বীরত্বের কাহিনী সম্পর্কে অবগত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে বিরসা মুন্ডার জন্ম সার্ধ শতবর্ষের অনুষ্ঠান।
#WATCH | West Bengal Chief Minister of West Bengal Mamata Banerjee participated in the celebration of the birth anniversary of Lord Birsa Munda, in Kolkata pic.twitter.com/IqaoMFFdU2
— ANI (@ANI) November 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 15, 2024 09:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

