Mamata Banerjee: পার্ক স্ট্রিট সেজে উঠেছে ঝলমলে আলোয়, বড়দিনের উৎসব উদ্বোধনে অ্যালেন পার্কে মমতা বন্দ্যোপাধ্যায়

বড়দিনের উৎসব উদ্বোধন করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে পৌঁছেছেন।

Mamata Banerjee: পার্ক স্ট্রিট সেজে উঠেছে ঝলমলে আলোয়, বড়দিনের উৎসব উদ্বোধনে অ্যালেন পার্কে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Mamata Banerjee (Photo Credit: X)

কলকাতা: আজ থেকে শহরে শুরু হচ্ছে বড় দিনের উৎসব (Christmas Festival)। ডিসেম্বরের শহরে ঝলমলে আলোয় সেজে উঠেছে পার্কস্ট্রিট (Park Street)। বড়দিনের উৎসবের উদ্বোধন করতে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে (Allen Park) পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কলকাতার অ্যালেন পার্কে ক্রিসমাস কার্নিভাল আজ অর্থাৎ ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। কলকাতার খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে প্রতি বছরই অ্যালেন পার্কে বড়দিনের উৎসব আয়োজিত হয়। এই বছর অনুষ্ঠানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, অ‌্যাংলো-ইন্ডিয়ান খাবার এবং বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অ্যালেন পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 19, 2024 04:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).