Sandip Ghosh: সোমে ফের সন্দীপের পলিগ্রাফ পরীক্ষা, এসে পৌঁছেছে বিশেষজ্ঞ ফরেন্সিক দল

দিল্লি থেকে বিশেষজ্ঞ ফরেন্সিক দল ইতিমধ্যেই এসে পৌঁছেছে। সিবিআই সূত্রে খবর, সন্দীপ সহ আরও একজনের পলিগ্রাফ পরীক্ষা হবে এদিন।

Sandip Ghosh: সোমে ফের সন্দীপের পলিগ্রাফ পরীক্ষা, এসে পৌঁছেছে বিশেষজ্ঞ ফরেন্সিক দল
Sandip Ghosh (Photo Credits: X)

সোমবার সন্দীপ ঘোষের (Sandip Ghosh) ফের পলিগ্রাফ পরীক্ষা (Polygraph Test)। আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় হাসপাতালের অধ্যক্ষ সন্দীপকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাঁর পলিগ্রাফ পরীক্ষার জন্যে শিয়ালদহ আদালতে আবেদন জানিয়েছিল সিবিআই। সেই আদেবন মঞ্জুর হতেই শনিবার সন্দীপের পলিগ্রাম পরীক্ষা করানো হয়। এরপর সোমবার ফের সকাল সকাল সিজিও কমপ্লেক্সে হাজির হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এদিনও তাঁর পলিগ্রাফ পরীক্ষা হবে। দিল্লি থেকে বিশেষজ্ঞ ফরেন্সিক দল ইতিমধ্যেই এসে পৌঁছেছে। সিবিআই সূত্রে খবর, সন্দীপ সহ আরও একজনের পলিগ্রাফ পরীক্ষা হবে এদিন।

আরও পড়ুনঃ দশম দিনে সিজিও কমপ্লেক্সে সন্দীপ, রবিবার বাড়ি তল্লাশির পর সোমে নিজাম প্যালেসে দেবাশিস এবং সঞ্জয় বশিষ্ঠরা

সোমে ফের সন্দীপের পলিগ্রাফ পরীক্ষা... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 26, 2024 01:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).