WBBPE Scam: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের নতুন FIR সিবিআইয়ের

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের শিক্ষক নিয়োগের বিষয়ে অনিয়মের অভিযোগে ফের নতুন একটি এফআইআর নথিভুক্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

WBBPE Scam: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের নতুন FIR সিবিআইয়ের
প্রতীকী ছবি (Photo Credit: PTI)

প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক, সব ক্ষেত্রেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়াতে দুর্নীতির অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গে (West Bengal)। এসএসসি (SSC) সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই জেলের ভেতরে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব ও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলে রয়েছেন একাধিক শিক্ষাকর্তাও।

এর মধ্যেই শনিবার রাতে জানা গেল, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) শিক্ষক নিয়োগের বিষয়ে (recruitment of Primary Teachers) অনিয়মের  (allegation of irregularities) অভিযোগে ফের নতুন একটি এফআইআর (FIR) নথিভুক্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এর ফলে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের উপর আরও চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে। আরও পড়ুন: Asansol Stampede: আসানসোলে শুভেন্দুর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর জের, উত্তরপ্রদেশ থেকে ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 18, 2023 09:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).