RG Kar Hospital Incident: পলিগ্রাফ টেস্ট শেষ, প্রেসিডেন্সি জেল থেকে বেরোলেন সিবিআই আধিকারিকরা
অবশেষে রবিবার দুপুরে হয়ে গেল সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে খুন করে হত্যা করার অভিযোগে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল সিভিক ভলেন্টিয়ার
অবশেষে রবিবার দুপুরে হয়ে গেল সঞ্জয় রায়ের (Sanjay Roy) পলিগ্রাফ টেস্ট। আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে খুন করে হত্যা করার অভিযোগে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে। পরবর্তীকালে এই মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর সঞ্জয়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তাঁর উত্তরে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। যে কারণে শিয়ালদহ কোর্টে পলিগ্রাফ টেস্টের আবেদন করা হয়। তাতে সম্মতি মিলতেই রবিবার দুপুরে প্রেসিডেন্সি জেলে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হয়। যদিও এই টেস্ট নিয়ে এখন অবশ্য মুখে কুলুপ এঁটেছেন সিবিআই আধিকারিকরা।
#WATCH | RG Kar Medical College and Hospital rape-murder case | CBI Officials leave from Presidency Jail in Kolkata, after conducting the polygraph test of the arrested accused Sanjay Roy. pic.twitter.com/6K41Wx6UZP
— ANI (@ANI) August 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 25, 2024 04:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

