Cattle Smuggling on Indo-Bangladesh Border: নাইট ভিশন ড্রোন ক্যামেরা ব্যবহার করে পাচার আটকাল নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, উদ্ধার তিনটি গবাদি পশু (দেখুন ভিডিও)
বি এস এফ এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে একটি নাইট ভিশন ড্রোন ক্যামেরা ব্যবহার করে সফলভাবে একটি অনন্য অপারেশন চালিয়েছে তারা এবং ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাকারবারীদের হাত থেকে তিনটি গবাদি পশুকে উদ্ধার করতেও সক্ষম হয়েছে।
২০২৩ সালের অক্টোবর মাসের শুরুতেই বিএসএফ পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার বন্ধ করতে নাইট-ভিশন ড্রোন মোতায়েন করেছিল। তারপর থেকেই তিস্তা নদীর তীরে রাতের আঁধারে চলছে ড্রোন নজরদারি। তিস্তা সংলগ্ন এলাকায় নেই কোন কাঁটাতার। তাই এই প্রথম উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার বিএসএফ-এর জলপাইগুড়ি সেক্টরে ভারত-বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েন করেছিল। নজরদারির এক মাসের মধ্যেই আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় বড় সাফল্য পেল উত্তরবঙ্গ সীমান্তের সতর্ক সৈন্যরা । বি এস এফ এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে একটি নাইট ভিশন ড্রোন ক্যামেরা ব্যবহার করে সফলভাবে একটি অনন্য অপারেশন চালিয়েছে তারা এবং ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাকারবারীদের হাত থেকে তিনটি গবাদি পশুকে উদ্ধার করতেও সক্ষম হয়েছে।
দেখুন উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার সৈন্যদের সেই অপারেশনের ভিডিও-
#WATCH | In a strategic move to combat trans-border crime, alert troops of the North Bengal Frontier successfully carried out a unique operation using a night vision drone camera and managed to rescue three cattle from the grasp of smugglers on the Indo-Bangladesh border.… pic.twitter.com/T4vOG3TpdJ
— ANI (@ANI) November 10, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 10, 2023 02:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

