BSF Gold Seized: কোচবিহারে বিএসএফের অভিযান, টেনিস বল থেকে উদ্ধার প্রায় ৪১ লক্ষ টাকার সোনার বিস্কুট
কোচবিহারের দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাটের জাগির বালাবাড়ি সীমান্তে লক্ষ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–র ১৩৮–তম ব্যাটালিয়নের অভিযানে ৩৬৪.৭৫০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৪৭ টাকা। এই বিস্কুটগুলি কোথায় পাচারের জন্য নিয়ে যাচ্ছিল তা তদন্ত করা হচ্ছে।
🏏Caught and Bowled by the BSF Troops🧤
Smugglers on Indo-Bangladesh Border wanting to play a game by hiding gold biscuits in balls🥎were caught & bowled by BSF troops. BSF Eastern Command in last 12 days seized 5.382 kg Gold worth 5.41 Crores, which was attempted to be smuggled. pic.twitter.com/eQt938pQEj
— BSF EASTERN COMMAND (@BSF_SDG_EC) September 12, 2025
উল্লেখ্য, এর আগে ৩০ আগস্ট, বিএসএফ–এর ১৩৮–তম ব্যাটালিয়ন চৌধুরীহাটের ঝিকরি সীমান্ত এলাকায় ২১টি টেনিস বলের ভেতর থেকে ৪৩টি সোনার বিস্কুট উদ্ধার করেছিল। আবারও সীমান্ত থেকে সোনার বিস্কুট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

