বড়বাজারের একটি লজ থেকে আজ সকাল প্রায় পৌনে ছটা নাগাদ এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল বড়বাজার থানার পুলিশ।জানা গেছে, মৃতের নাম পবনকুমার দাস। মঙ্গলবার কলকাতায় এসে এই লজে এসে উঠেছিলেন পবনকুমার। যে ঘরে পবনকুমার এসেছিলেন সেখানে তিন চারজনের থাকা জায়গা আছে। রাতে ঐ ঘরে আরো তিন চারজন ছিলো।
জলপাইগুড়ির বাসিন্দা পবনের পরিবাকে পুলিশ খবর দিয়েছে, আসার জন্যে। এদিকে হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জানা যাচ্ছে পবন জলপাইগুড়ির মালবাজার থানার বটাই গোলবাজারের থাকলেও আদতে বিহারের বাসিন্দা। ইতিমধ্য়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কীভাবে মৃত্যু হল ওই ব্যক্তির? খুন নাকি দুর্ঘটনা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লজে ওই ব্যক্তির সঙ্গে একই ঘরে থাকা অন্যান্যদের।
বড়বাজারের গেস্ট হাউসে ব্যক্তির দেহ উদ্ধার। পবন কুমার দাস নামে এক ব্যক্তির দেহ উদ্ধার। মৃত ব্যক্তি মালবাজার থানার বটাই গোলবাজারের বাসিন্দা। গতকালই ওই গেস্ট হাউসে ওঠেন পবন কুমার।কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।
🔴 প্রতি ঘণ্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে সব খবর 📲LIVE… pic.twitter.com/6Mx9lG9uY5
— Republic Bangla (@BanglaRepublic) August 13, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)