Roopa Ganguly: '৩০ সেকেন্ড চোখ বন্ধ করে নিজের মেয়ের মুখটা ভাবুন', নারীনির্যাতনে রাজ্যবাসীর উদাসীনতা নিয়ে কী বললেন রূপা গঙ্গোপাধ্যায়? (ভিডিও)
এবার হাঁসখালিকাণ্ডে মুখ খুলে রাজ্যবাসীর দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন বিজেপির অভিনেত্রী সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (BJP MP Roopa Ganguly)। মনে করিয়ে দেন নিজের অভিনয়ের কথা।
এবার হাঁসখালিকাণ্ডে মুখ খুলে রাজ্যবাসীর দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন বিজেপির অভিনেত্রী সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (BJP MP Roopa Ganguly)। মনে করিয়ে দেন নিজের অভিনয়ের কথা। বলেন, "দ্রৌপদীর বস্ত্রহরণ সিকোয়েন্সে অভিনের পর টানা আটদিন ধরে কেঁদেছিলাম। জানি ওটা অভিনয়, তার পরেও। একজন মহিলাকে যখন জনসমক্ষে বিবস্ত্র করা হয়, তখন তাঁর মনের উপর দিয়ে কি ঝড় যায় সেটা আঁচ করতে পারছেন? সেটের অতগুলো লোকের মাঝে আমার বস্ত্রহরণ (পড়ুন অভিনয়) করা হয়েছে। ৮ দিন ধরে এই ঘটনা আমাকে ঘুমোতে দেয়নি। শুটিং থেকে হোটেলের ঘরে ফিরে আমি কেঁদেছি।"
"এদিকে পশ্চিমবঙ্গে যেসব মহিলার উপরে নিত্য এই ধরনের অত্যাচার চলছে, তাঁরা কী অবস্থায় আছেন, একবার ভাবতে পারেন? বেশিরভাগকেই তো নির্যাতনের পর জ্বালিয়ে মেরে ফেলা হয়। কিন্তু যেসব নির্যাতিতা এই অপমান মাথায় নিয়ে বেঁচে থাকেন, তাঁদের মনের অবস্থা আঁচ করুন। একবার ৩০ সেকেন্ডের জন্য চোখ বুজে নিজের মেয়ের মুখটা মনে করুন। তার অবস্থা এমন হলে কী করবেন ? কী শিউরে উঠলেন তো? তাহলে বাকিদের বেলায় পশ্চিমবঙ্গবাসী এত উদাসীন কী করে থাকছেন?"
রুপা গঙ্গোপাধ্যায়ের বক্তব্য
#WATCH | BJP MP Roopa Ganguly chokes as she talks about "atrocities against women in West Bengal" while drawing a parallel with her character Draupadi from Mahabharat saying she would constantly cry over 'Draupadi Chirharan' sequence pic.twitter.com/0ksvwoqGg4
— ANI (@ANI) April 13, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 13, 2022 12:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

