Cooch Behar: কোচবিহারে মহিলাকে বিবিস্ত্র করে মারধরের ঘটনার প্রতিবাদে পথে বসে বিক্ষোভ অগ্নিমিত্রার
বিজেপি সমর্থক সংখ্যালঘু সম্প্রদায়ের এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। গত বুধবার কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকের রুইডাঙা এলাকার ওই ঘটনা প্রকাশ্যে আসতে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। শনিবার নির্যাতিতার সঙ্গে দেখা করতে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাঁর সঙ্গে আসেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। কোচবিহারে (Cooch Behar) বিজেপি করায় সংখ্যালঘু মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় শুরু থেকেই নিন্দা করে আসছে রাজ্য বিজেপি। শনিবার ওই নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করে ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা এবং মহিলা মোর্চার সদস্যরা।
বিক্ষোভ অগ্নিমিত্রার...
#WATCH | Cooch Behar, West Bengal: BJP MLA Agnimitra Paul stage protest over alleged assault on BJP worker in Cooch Behar pic.twitter.com/4wA5fqOTL1
— ANI (@ANI) June 29, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 29, 2024 07:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

