Kasba Gang Rape Case: কসবাকাণ্ডের প্রতিবাদে শিলিগুড়িতে মশাল মিছিল বিজেপি মহিলা মোর্চার, দেখুন ভিডিয়ো
কসবায় ল’ কলেজে গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। রবিবার বিকেলে শিলিগুড়িতে মশাল মিছিল করেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী, কর্মী সমর্থকেরা।
কসবায় ল’ কলেজে গণধর্ষণকাণ্ডের (Kasba Gang Rape Case) প্রতিবাদে বিক্ষোভ মিছিল হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। রবিবার বিকেলে শিলিগুড়িতে মশাল মিছিল করেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী, কর্মী সমর্থকেরা। এদিকে কলকাতায় ল’ কলেজের সামনে নারী ট্রান্স ঐক্যমঞ্চের ডাকে প্রতিবাদে নামেন অসংখ্য মহিলারা। প্রসঙ্গত, এই ঘটনা নিয়ে কার্যত চাপে পড়েছে রাজ্যের শাসক দল। ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র কলেজেরই প্রাক্তন যুবনেতা। এমনকী শাসকদলের একাধিক নেতামন্ত্রীদের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। এমনকী রাজনৈতিক প্রভাব খাটিয়ে কলেজের গভর্নিং বডির মাধ্যমে অস্থায়ী কর্মী হিসেবে চাকরিও পায় সে। যদিও তৃণমূলের দাবি, অভিযুক্তর সঙ্গে তৃণমূলের কোনও নেতারই সম্পর্ক ছিল না।
দেখুন ভিডিয়ো
#WATCH | Siliguri, West Bengal | BJP Mahila Morcha hold a 'Mashal March' demanding justice against the alleged gangrape incident at South Calcutta Law College in Kolkata, on 25th June evening pic.twitter.com/zA1Lo8A38P
— ANI (@ANI) June 29, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 29, 2025 09:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

