এবার কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে সমন পাঠানো হল বিজেপি (BJP) নেত্রী নূপুর শর্মাকে (Nupur Sharma)। কলকাতার নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয় বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে । আগামী ২০ জুনের আগে নূপুর শর্মাকে নারকেলডাঙা থানায় হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে। ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় নূপুর শর্মার বিরুদ্ধে দাায়ের করা হয়েছে অভিযোগ।প্রসঙ্গত পয়গম্বর মহম্মদকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে নূপুর শর্মার বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেছে দেশের একাংশ। আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে।
West Bengal | Suspended BJP leader Nupur Sharma summoned by Narkeldanga Police Station. Notice sent under 41A CrPC to be complied on/before June 20. The case has been registered under Sections 153A, 295A, 298, and 34 of IPC: Kolkata Police
— ANI (@ANI) June 13, 2022
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)