Mithun Chakraborty: সদস্য সংগ্রহ নিয়ে বেজায় চাপে শুভেন্দু-সুকান্তরা, বিজেপির হয়ে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী
দিল্লি থেকে ক্রমশ চাপ বাড়ছে বঙ্গ বিজেপির নেতৃত্বের ওপর। সদস্য সংগ্রহ করার যে লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছিল, সেটি কোনওভাবেই পূরণ করতে পারছে না সুকান্ত, শুভেন্দুরা।
দিল্লি থেকে ক্রমশ চাপ বাড়ছে বঙ্গ বিজেপির (BJP) নেতৃত্বের ওপর। সদস্য সংগ্রহ করার যে লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছিল, সেটি কোনওভাবেই পূরণ করতে পারছে না সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), শুভেন্দু অধিকারীরা (Suvendu Adhikari)। আর সেই কারণে এবার রাজ্য বিজেপির হয়ে ব্যাটন ধরলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। রবিবাসরীয় সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনায় সদস্য সংগ্রহ করতে স্থানীয় নেতৃত্বের সঙ্গে মাঠে নামলেন মহাগুরু। তিনি বলেন, "আমার মাঠে নামার মূল কারণ কর্মী সমর্থকদের মধ্যে জোশ তৈরি করা। আর আমি আসায় যদি বেশি সংখ্যক সদস্য সংগ্রহ হয় তাহলে সেটা দলের পক্ষেই তো ভালো"।
#WATCH | South 24 Parganas, West Bengal | BJP leader Mithun Chakraborty says, "I am here to encourage people. It is to show that if I can come here, then anyone and everyone can..." https://t.co/lkqvuJtizl pic.twitter.com/jerd2vXhOJ
— ANI (@ANI) December 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 22, 2024 09:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

