Madan Mitra: মমতা উত্তরবঙ্গে, তার মাঝেই মেট্রো উদ্বোধন নিয়ে মদনের প্রশ্ন
দিদির হয়ে সুর চড়ালেন মদন মিত্র (Madan Mitra)। মমতা উত্তরবঙ্গে সফরে গিয়েছেন জেনে আচমকা বিজেপি-র ইচ্ছায় সোমবার শিয়ালদহ মেট্রোর উদ্বোধন করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।
দিদির হয়ে সুর চড়ালেন মদন মিত্র (Madan Mitra)। মমতা উত্তরবঙ্গে সফরে গিয়েছেন জেনে আচমকা বিজেপি-র ইচ্ছায় সোমবার শিয়ালদহ মেট্রোর উদ্বোধন করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। এবার এই ইস্যুতে সোচ্চার হলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। মদন মিত্র বললেন, "যারা কলকাতা মেট্রোর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিল, তাদেরই অগ্রাহ্য করা হল। এটা গণতন্ত্রের ঐতিহ্য নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কলকাতায় নেই, তাই ওরা মেট্রোর উদ্বোধন করছে"।
কাল, সোমবার হাওড়া ময়দান মেট্রো স্টেশনে হবে উদ্বোধনী অনুষ্ঠান। রিমোটের মাধ্যমে শিয়ালদহ মেট্রোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আরও পড়ুন-করোনা আক্রান্ত অর্মত্য সেন, দ্রুত আরোগ্য কামনা মমতার
দেখুন টুইট
WB | BJP govt is ignoring those who laid the foundation of Kolkata Metro Rail Corporation (KMRC). This isn't the tradition of democracy. CM Mamata Banerjee isn't in the state right now, so they're inaugurating KMRC: TMC MLA Madan Mitra, on Union Min Smriti Irani inaugurating KMRC pic.twitter.com/92LdGcHxH1
— ANI (@ANI) July 10, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 10, 2022 06:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

